নাম পরিবর্তন করলে পুনরায় আকীকা করার প্রয়োজন নেই \ নিজের সন্তানের জন্য সুন্দর নাম নির্বাচন করা
প্রশ্নঃ ১৪৭২৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাম পরিবর্তন করতে হলে কি , আকিকা দিতেই হবে বাধ্যতামূলক?
১ এপ্রিল, ২০২৬
ওয়েস্ট বেঙ্গল ৭৪২১২৩
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই, যদি আকিকা করা হয়ে থাকে এবং শিশুর নামও রাখা হয়ে যায়, তবে আগের নাম পরিবর্তন করে দ্বিতীয় কোনো নাম রাখতে চান, তবে তা জায়েজ। সেক্ষেত্রে দ্বিতীয়বার আকিকাও করার কোনো প্রয়োজন নেই।
* যদি আকিকা করা হয়ে থাকে এবং শিশুর নামও রাখা হয়ে যায়, আর সেই নামের অর্থ যদি ভালো হয়—তবে তা পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই।
* যদি কোনো শিশুর নাম খারাপ বা অর্থহীন হয় কিংবা এমন নাম হয় যা শরিয়তের রুচিবোধের পরিপন্থী, তবে সেই নাম পরিবর্তন করা এটি একটি সওয়াবের কাজ।
* রাসূলুল্লাহ ﷺ অনেক সাহাবীর নাম পরিবর্তন করে দিয়েছিলেন যাদের আগের নামের অর্থ খারাপ ছিল।
* হাদীস শরীফে এসেছে,
عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُغَيِّرُ الاِسْمَ الْقَبِيحَ .
আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) খারাপ নাম পরিবর্তন করে দিতেন। (জামে' তিরমিযী, হাদীস নংঃ ২৮৩৯)
* অন্য হাদীসে বর্ণিত হয়েছে,
"عَنْ أَبِي هُرَيْرَةَ: " أَنَّ زَيْنَبَ كَانَ اسْمُهَا بَرَّةَ، فَقِيلَ: تُزَكِّي نَفْسَهَا، فَسَمَّاهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيْنَبَ"
আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, যায়নাব (রাযিঃ) এর নাম ছিল ‘বাররাহ’ (নেককার)। তখন কেউ বললঃ এতে তিনি নিজের পবিত্রতা প্রকাশ করছেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর নাম রাখলেন ‘যায়নাব’। (সহীহ বুখারী, হাদীস নংঃ ৬১৯২)
"أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم غَيَّرَ اسْمَ عَاصِيَةَ وَقَالَ " أَنْتِ جَمِيلَةُ"
রাসূলুল্লাহ (ﷺ) عَاصِيَةَ’ (অবাধ্য) এর নাম পরিবর্তন করে দিলেন এবং বললেন তুমি جَمِيلَةُ (সুন্দরী)। (সহীহ মুসলিম, হাদীস নংঃ ২১৩৯)
* উল্লেখ্য, যদি নামের অর্থ শিরকপূর্ণ হয় (যেমন: আব্দুশ শামস বা সূর্যের দাস ইত্যাদি), তবে তা পরিবর্তন করা ফরজ।
যদি অর্থ কেবল শ্রুতিকটু বা অশুভ হয়, তবে তা পরিবর্তন করা সুন্নত বা মুস্তাহাব।
সন্তানের সুন্দর ও অর্থবোধক নাম রাখা মা-বাবার ওপর অন্যতম একটি হক বা অধিকার। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ وَأَسْمَاءِ آبَائِكُمْ فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ " .
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কিয়ামতের দিন তোমাদের ডাকা হবে তোমাদের স্ব-স্ব নাম ও পিতার নাম সহকারে। অতএব তোমরা ভাল নাম রাখবে। (সুনানে আবু দাউদ, হাদীস নংঃ ৪৯৪৮)
* তাই নিজ সন্তানের নাম রাখার সময় খুব খেয়াল করা, সম্ভব হলে পার্শবর্তী হক্কানী ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে সুন্দর নাম নির্বাচন করা উচিত।
* নিম্নে রাসূলুল্লাহ ﷺ-এর পছন্দনীয় নাম উল্লেখ করা হলো,
১ - আল্লাহর দাসত্ব প্রকাশ পায় এমন নাম।
হাদীসে বর্ণিত হয়েছে,
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ أَحَبَّ أَسْمَائِكُمْ إِلَى اللَّهِ عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ " .
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তাআলার নিকট সর্বাধিক প্রিয় নাম আব্দুল্লাহ ও আব্দুর রহমান। (সহীহ মুসলিম, হাদীস নংঃ ২১৩২)
২ - নবী-রাসূলদের নাম।
হাদীসে বর্ণিত হয়েছে,
قال رسول الله صلى الله عليه وسلم :سموا بأسماء الأنبياء.
“তোমরা নবীদের নামে নাম রাখো।”
(ফয়জুল ক্বাদির শরহে আল-জামিউস সাগির, হাদিস নম্বর: ৪৭১৭, প্রকাশনী: আল-মাকতাবাতুত তিজারিইয়্যাহ, মিসর)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১